জাতীয় সড়কে ফল বোঝায় গাড়ি উল্টে মৃত এক
দি নিউজ লায়ন ; ; সামনে দিক থেকে দ্রুতগতিতে আসা গাড়িকে পাশ কাটাতে গিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারের নয়ানজুলিতে ফল বোঝাই গাড়ি উল্টে মৃত্যু হল একজনের, গুরুতর জখম কমপক্ষে ৫। দুপুরে এই ঘটনায় রেজিনগরের মাঙ্গনপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে স্থানীয় ও পুলিশ এসে গুরুতর জখম দের বের করে হাসপাতালে পাঠায়।
পরবর্তীতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেন দিয়ে উদ্ধার করে পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম আনোয়ার শেখ(৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, পড়শী জেলা নদীয়া থেকে পিয়ারা বোঝাই করে ওই গাড়িতে বহরমপুর এর উদ্দেশ্যে আসছিল।
সামনে দিক থেকে আসা অপর একটি মাল বোঝাই গাড়ি কে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে ওই ফল বোঝায় গাড়িটি। আর তার ফলে গাড়ির ইঞ্জিনের তলায় চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় আনোয়ার শেখ এর। গুরুতর জখম দের চিৎকার শুনে তাদের উদ্ধার করে স্থানীয়রা।

Post a Comment